অবশেষে ছয় বছর পর ছলচিত্রে অভিনয়
‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় সেরা হওয়ার পর মম অভিনয় করেন দারুচিনি দ্বীপ চলচ্চিত্রে। সময়টা ছিল ২০০৭ সাল। এরপর পেরিয়ে গেছে ছয় বছর। আবার চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন মম। ছবির নাম প্রেম করব তোমার সাথে। পরিচালক রকিবুল আলম।মম জানান, গত শুক্রবার সন্ধ্যায় এই
ছবিতে অভিনয়ের ব্যাপারে নির্মাতার সঙ্গে তাঁর আলোচনা চূড়ান্ত হয়েছে। ছবিতে আরও অভিনয় করবেন মিলন ও জায়েদ খান। ১৫ জানুয়ারি হবে মহরত অনুষ্ঠান। সেদিন থেকেই ছবিটির শুটিং শুরু হবে।এখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে ‘ঐতিহ্যবাহী বাংলা নাট্যের অভিনয়শৈলী’ বিষয়ের ওপর এমফিল করছেন মম। পাশাপাশি ব্যস্ত আছেন নাটকের অভিনয় নিয়েও। মাস দেড়েকের মধ্যেই নাটকের কাজগুলো গুছিয়ে আনবেন। এরপর নাটকে কিছুদিনের জন্য বিরতি। কারণ, ওই সময় ছবিতে তাঁকে একটু বেশি সময় দিতে হবে।
Subscribe by Email
Follow Updates Articles from This Blog via Email
No Comments