Wednesday, December 4, 2013

thumbnail

কারিনার সঙ্গে সন্তানে অনীহ সাইফ!

কারিনার সঙ্গে সন্তানে অনীহ সাইফ!

মাস ছয়েক আগে সাইফ আলী খানের স্ত্রী ‘হিরোইন’ তারকা কারিনা কাপুর খান কখনও মা না হওয়ার সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনার কথা জানিয়েছিলেন। এবার তাঁর সুরেই সুর মেলালেন সাইফ। সম্প্রতি সাইফ জানিয়েছেন, আপাতত কারিনার সঙ্গে সন্তান নেওয়ার কোনো রকম পরিকল্পনা তাঁর নেই।সম্প্রতি ভারতের প্রথম সারির একটি দৈনিক পত্রিকার সঙ্গে আলাপচারিতার সময় সাইফ বলেন, ‘এই মুহূর্তে আমরা যে যার কাজ নিয়ে প্রচণ্ড ব্যস্ত। অনেকটা স্বার্থপরের মতোই আমরা আমাদের জীবন কাটাচ্ছি। সন্তান নিলে স্বার্থপরতাকে বিদায় জানাতে হবে। কিন্তু আপাতত স্বার্থপরের মতো কাজ করে যাওয়া ছাড়া আর কোনো পথ খোলা নেই আমাদের সামনে।’ এক খবরে এমনটিই জানিয়েছে ওয়ান ইন্ডিয়া।
এর আগে কারিনা জানিয়েছিলেন, সন্তান নেওয়ার তেমন কোনো আগ্রহ তাঁর নেই। এ প্রসঙ্গে তাঁর ভাষ্য ছিল, ‘বিয়ের আগে সবার মুখে একটাই প্রশ্ন ঘুরে ফিরতো। সেটা হলো—কবে তাঁরা (সাইফ ও কারিনা) বিয়ে করছে? আর এখন সবাই জানতে চায় কবে আমি সন্তান নেব? কে জানে, আমি হয়তো কখনোই মা হব না।’কারিনা আরও বলেছিলেন, ‘আমি যদি কখনোই মা না হওয়ার সিদ্ধান্ত নিই তবে অবাক হওয়ার কিছু নেই। আমার বয়স মাত্র ৩২। সাইফের দুটি সন্তান আছে। ওরা আমারও সন্তান। সাইফ এবং আমি আদর্শ ভারতীয় দম্পতি নই যাঁদের বিয়ের একমাত্র উদ্দেশ্য হলো সন্তান জন্ম দেওয়া।’

সাবেক স্ত্রী ও বলিউডের অভিনেত্রী অমৃতা সিংয়ের সঙ্গে দুটি সন্তান রয়েছে সাইফের। তাঁদের মেয়ে সারা আলী খানের বয়স এখন ১৬। সে যুক্তরাষ্ট্রে পড়া-লেখা করছে। আর ছেলে ইব্রাহীম আলী খানের বয়স ১২ বছর। পাঁচ বছর চুটিয়ে প্রেম করার পর অগণিত ভক্ত আর শুভাকাঙ্ক্ষীদের সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ২০১২ সালের ১৬ অক্টোবর গাঁটছড়া বাঁধেন সাইফ-কারিনা।  
http://www.deshebideshe.com/admin/pic/20120109051936.jpg

Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments

About